৪৯ লাশের মধ্যে হস্তান্তর ২২
জাতীয়
সীতাকুণ্ড অগ্নিকাণ্ড

৪৯ লাশের মধ্যে হস্তান্তর ২২

সান নিউজ ডেস্ক : পেরিয়ে গেছে প্রায় ৪৪ ঘণ্টা। এখনো থামেনি সর্বনাশা আগুন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এখনো জ্বলছে। উড়ছে ধোঁয়া। বাতাসে পোড়া গন্ধ। পাওয়া গেছে ৪৯টি লাশ। ইতোমধ্যেই ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

সোমবার ( ৬ জুন ) সকালে ২২ জনের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনাক্ত হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক এনডিসি তৌহিদুল ইসলাম।

লাশ হস্তান্তরের সময়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের নগদ ২ লাখ টাকার চেক ও দাফন-কাফনের যাবতীয় খরচ দেয়া হচ্ছে। যাদের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষা করা হবে।

আরও পড়ুন : সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চমেক হাসপাতাল এলাকায় সোমবার সকালে মাইকিং করা হয়েছে যাদের স্বজনের খোঁজ মিলেনি তারা যেন হাসপাতালে অবস্থান করেন। এরপর দাবিকৃত স্বজনদের ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, আগুন ও বিস্ফোরণে ৪৯ জনের নিহত হওয়ার সংবাদ এখনও পর্যন্ত পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২০০ জনের অধিক।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন। এদের মধ্যে দুজনকে রোববার (৫ জুন) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা