বিধবাকে কুপিয়ে হত্যা
জাতীয়

বিধবাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে পারিবারিক কলহের জেরে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে তারই মেজো দেবর। নিহত ওই নারীর নাম মোছা. নাজমা বেগম (৩২)।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে বাস তৈরির ধুম

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট দেবর নাসির হোসেন জানান, আমার বড় ভাই আবুল হোসেন (নাজমা বেগমের স্বামী) বেশ কিছুদিন আগে মারা যান। তারপর থেকে একাই থাকতেন ভাবি (নাজমা বেগম)।

‘শনিবার সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবির ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাধা দিতে গেলে আমার হাতেও ছুরির আঘাত লাগে। এতে হাত কেটে যায়।’

তিনি আরও জানান, ঠিক কী কারণে মেজো ভাই বড় ভাবিকে কুপিয়ে হত্যা করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার পর উদ্ধার করে ভাবিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, সেখানেই মারা যান।

নাসির হোসেন বলেন, আমরা কদমতলীর পশ্চিম জুরাইনের ৪৪ নম্বর বাসায় থাকি। বড় ভাবি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা