ছবি: সংগৃহীত
জাতীয়
মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল গ্রেফতার

সান নিউজ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

শুক্রবার (৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আরও পড়ুন: রাজধানীতে আটক ৩৯

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টুসহ তিন জনকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি হলেন- নওগাঁর মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। মৃত্যুদণ্ড পাওয়া তিন জনের মধ্যে নজরুল পলাতক ছিলেন। মিন্টু ও শহিদ কারাগারে।

তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগ আনা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা