মেয়র শেখ ফজলে নূর তাপস
জাতীয়

রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান

সান নিউজ ডেস্ক: রাজধানীতে যানজট নিরসনে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই

সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি।

মেয়র বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মধ্যে রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত আমরা উদ্যোগ নেবো। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো ও এসব বাজারগুলোকে নিবন্ধন দেবো।

আরও পড়ুন: টাকার মান কমলো

জলাবদ্ধতা নিয়ে তাপস বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগের বছরে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। এ বিষয়ে আমাদের কাজ করার ফলে চলতি বছরে আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে রাস্তা খোঁড়ার অনুমতি চেয়েছে। কিন্তু আমরা দৃঢ় পদক্ষেপে আসন্ন বর্ষার আগে কোথায় খুঁড়তে অনুমোদন দেয়নি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না। যত্রতত্র সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা বন্ধ করতে পেরেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা