পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই

সান নিউজ ডেস্ক: বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

সোমবার (১৬ মে) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বক্তব্যে আমরা খুবই আনন্দিত। জুনায়েদ কামাল আহমদ আমাদের মাটির সন্তান। বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট। তার দল বল নিয়ে আমার সঙ্গে বৈঠক করেছেন। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা) নিজেরাই ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঋণ নিয়ে আসবে। বেসরকারি খাত, পানি উন্নয়ন, রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গ্যারান্টর হতে আগ্রহী সংস্থাটি।

তিনি বলেন, পশ্চিমা অনেক ঋণ দানকারী সংস্থা আছে, যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নেই। তাদেরকে বাংলাদেশ বিষয়ে আরও পরিচিত করাবে মিগা।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্যপণ্যে প্রভাব ফেলেছে

জুনায়েদ কামাল আহমদ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ এসেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান মিগা’র মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টর হয় এই বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।

তিনি বলেন, মিগা’র দায়িত্ব বাজার থেকে যে টাকা আসবে সেটার কীভাবে মেয়াদ বাড়ানো করা যায়, কীভাবে সুদ কমানো যায় সেটা দেখার। দেশে পানি ও অবকাঠামোত খাতে বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব নেবে মিগা। বাংলাদেশ লো ইনকাম থেকে লো মিডিল ইনকামে যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুতে ১০ শতাংশ বিনিয়োগ নিয়ে এসেছে মিগা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সব থেকে দ্রুত অর্থনৈতিক গতির দেশ বাংলাদেশ। আমরা পার্টনারশিপ হিসেবে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসবো। বর্তমানে বিদ্যুৎ ও সারে বিনিয়োগ নিয়ে আসছি। এখন আমরা অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আসবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা