প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সান নিউজ ডেস্ক : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন : বৈঠকে বসছেন মো‌মেন-জয়শঙ্কর

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুপুর ২ টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জুন মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন তিনি। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আরও পড়ুন : তেঁতুলতলা মাঠে থানা হবে না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দেন।

অন্যদিকে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই বছর ভারতের দুই শীর্ষ নেতার বাংলাদেশ সফর ছিল এক অনন্য দৃষ্টান্ত।

পক্ষান্তরে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ দিয়ে রাখেন নরেন্দ্র মোদি। করোনা মহামারির কারণে গত বছর এই সফর সম্ভব হয়নি। তাই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সেই সফরের আমন্ত্রণপত্র দিয়ে পাঠিয়েছেন মোদি।

আরও পড়ুন : প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

সূত্র জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পানি, বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভূ-রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা