ছবি: সংগৃহীত
জাতীয়

মেট্রোরেলের প্রাথমিক ভাড়া নির্ধারণ করা হয়েছে

সান নিউজ ডেস্ক : দেশের প্রথম স্বপ্নের মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে। অবশেষে মেট্রোরেলের প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই ভাড়া ঠিক নির্ধারণ করেছে সর্বনিম্ন ২০ টাকা ভাড়া, আর সর্বোচ্চ ভাড়া ৯০ টাকা।

আরও পড়ুন: প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে, এটিই চূড়ান্ত ভাড়া নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ডিটিসিএ'র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, মেট্রোরেলের ভাড়া হিসেবে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি। সেখানে মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়ার প্রস্তাব রয়েছে। তবে, ভাড়া এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, এটা অনেক কম। কারণ এসি বাসে চড়লে এর থেকে অনেক বেশি ভাড়া লাগে। সেই তুলনায় ভাড়া অনেক কম। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করা হবে। তিনি চূড়ান্ত অনুমোদন দিলেই পরে এটা কার্যকর হবে।

জানা গেছে, মেট্রোরেলের ভাড়া পরিশোধে থাকছে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। এতে দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে স্থায়ী কার্ড। এই কার্ড রিচার্জ করে পুরো বছর বা মাসে যাতায়াত করা যাবে। এ কার্ড কিনতে ২০০ টাকা দিতে হবে। এরপর ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। আর অন্যটি হবে কার্ড সাময়িক, যা প্রতি যাত্রায় দেওয়া হবে।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে সক্ষম হবে। ইতোমধেই অর্ধেক কোচ জাপান থেকে দেশে এসেছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা