জাতীয়

আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদী কমিটির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

একইভাবে বৃহস্পতিবারও চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে৷

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ৫

সাদা প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এই প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোছা. নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।

নীল প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— সোহেল উদ্দিন রানা, মুক্তি বেগম, রুবিনা আক্তার, ফয়সাল কবির, মো. মাহফুজার রহমান, মোজাম্মেল হক, ফরিদুল হাসান, মো. মশিউর রহমান, মো. আনোয়ার হোসেন চাঁদ, রেজাউল হক রিয়াজ ও মো. মোজাহিদুল ইসলাম।

আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমরা সবার সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ভোটার সংখ্যা ১৯ হাজার ৮০০ জন। আশা করছি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা