স্বাস্থ্য

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার মানুষের। এ সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ ১৭ হাজার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আড়াই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছায় ৫৯ লাখ ২৩ হাজার ৯০০ জনে।

একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন লাখ। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ১৯৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৯ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫০৭ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৫৭ জনের এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৭২ জন ও মৃত্যু হয়েছে ৭৯৬ জনের। এ দিন ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২৮৫ জন ও মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫০২ জন।

যুক্তরাজ্যে এ দিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৩০ জন ও মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৪০ জন ও মৃত্যু হয়েছে ২৮৭ জনের।

আরও পড়ুন: অস্থির তেলের বাজার

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা