জাতীয়

বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা মহামারির কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডনের নিয়মিত ফ্লাইট।

রোববার ২১ জুন দুপুর ১২টার দিকে ১৮৭ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইট।

বিমানের ড্রিমলাইনার ৭৮৭৮ উড়োজাহাজে ২৭১ আসন থাকলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ৩০ শতাংশ আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতো হচ্ছে।

ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

সর্বশেষ ৩০ মার্চ লন্ডন থেকে যাত্রী নিয়ে ফিরে বিমানের ড্রিমলাইনার। করোনা পরিস্থিতিতে তিন মাস বন্ধের পর ১৬ জুন থেকে সিভিল এভিয়েশন ফ্লাইট চালুর অনুমতি দিলেও আজ থেকে চালু হলো বিমানের ঢাকা-লন্ডন নিয়মিত ফ্লাইট।

এর আগে, প্রতি সপ্তাহে ঢাকা-লন্ডন ৪টি এবং ঢাকা ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করতো।

বর্তমানে সপ্তাহে শুধু ঢাকা-লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

তবে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা