জাতীয়

সাময়িক এনআইডি’র মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ অনির্দিষ্টকাল সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ২০ জুন ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র বিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ থেকে ২ বছর ছিল, সে সব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। ফলে, সর্ব প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে services.nidw.gov.bd রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করতে পারবেন।

এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত হয়েছে 'UNSCRIPTED 1.0'

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব...

 ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১...

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দ...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা