জাতীয়

দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে। তার আগে মতামত নিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে বসবে সার্চ কমিটি।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মিটিংয়ে আমরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব শেষ করেছি। আগামী মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে আমরা সিভিল সোসাইটি ও সাংবাদিকদের সঙ্গে আমরা বসবো।

তিনি আরও বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ২৪ তারিখ পর্যন্ত যেহেতু আরও ১৫টি কার্যদিবস আছে, তার আগেই এটা (নির্বাচন কমিশন) করে দেওয়া হবে। যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকেও আমরা প্রস্তাবনা চাইবো।

আরও পড়ুন: ফের বাড়ল ভোজ্য তেলের দাম

প্রসঙ্গত, নতুন আইন অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত শনিবার (৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জন থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশ...

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে...

৫৮ দিন পর জেলেদের মুখে হাসি

সামুদ্রিক মাছের প্রজনন, মজুদ বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছ...

ক্যাটরিনার প্রত্যাবর্তনে সরগরম বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখ...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা