জাতীয়

করোনায় আক্রান্ত কামাল লোহানী

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷

শুক্রবার (১৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।

তিনি বলেন, শুক্রবার আমরা কোভিড টেস্টের ফলাফল হাতে পেয়েছি৷ বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার চেষ্টা চলছে৷

বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার সকালে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়৷

এর আগে গত ১৮ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

পেশাগত জীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা