জাতীয়

দেশের সব জেলায় ল্যাব স্থাপনে রিট

নিজস্ব প্রতিবেদক:

করোনা টেস্টের জন্য দেশের সব জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ রিট করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে ৬ মে করোনা রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, 'বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে। এ মূহূর্তে সংক্রমণে অধিক সংখ্যক মানুষ আক্রান্ত কিনা তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না।

তাই সংক্রমিত করোনাভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি। এছাড়া বর্তমানে সারাদেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রত্যেক জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে।

রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

তাই করোনার টেস্ট বাড়াতে নোটিশ পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের অনুরোধ জানানো হয়।'

নোটিশের পরও কোনো ব্যবস্থা না নেয়ায় এ রিট করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা