জাতীয়

চালে ঝুঁকছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আটার দাম বাড়ার কারণে মানুষ চালে ঝুঁকছে, এটি চালের দাম বৃদ্ধির অন্যতম একটি কারণ।

ধানের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে চালের দাম একটু একটু করে বাড়ছে। এটার যৌক্তিক কারণ আছে কি না, জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, সবসময় গমের দাম কম থাকে। যখন আটার দাম কম থাকে, তখন মানুষ আটা খায়। এখন তার উল্টো হয়েছে, গমের দাম বেশি। এতে মানুষ আবার চালের দিকে ঝুঁকেছে। এটাও একটি কারণ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সপ্তম ডি-৮ মিনিস্ট্রিয়াল মিটিং অন অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, আগে বিদেশ থেকে আনা গমের দাম ২৫০-৩০০ ডলারের বেশি হয়নি। সেই গমের টন এখন সাড়ে ৪০০ ডলার। সারের দাম বেশি। ২৫০ টাকার সার এখন ১০০০ টাকা। কৃষি উৎপাদন ও কৃষি পণ্যের বাজারজাতকরণ নিয়ে আন্তর্জাতিক বাজারে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। আমি মনে করি, এটি কেটে যাবে। কিছু দাম বাড়লেও, তা বেশি দিন থাকবে না।

উৎপাদন বাড়লেও চাল ও সরিষা তেলের দাম কমছে না, এ বিষয়ে মন্ত্রী বলেন, চাল আমাদের প্রধান খাদ্য। চালের সঙ্গে এখন আমরা গম খাচ্ছি, গমের উৎপাদনও বাড়ছে। ভুট্টা উৎপাদন হচ্ছে, ভুট্টা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি পোলট্রি, লাইভস্টক ও ফিশারিজ ক্ষেত্রে মুরগি, গরু ও মাছকে খাওয়ানো হয়। বিভিন্ন ফসল করার জন্য আমাদের জমিও বরাদ্দ দিতে হচ্ছে। জমিও চলে যাচ্ছে। বিভিন্ন ফসলের মধ্যে জমি ব্যবহারের প্রতিযোগিতা হচ্ছে। প্রতি বছর ২০-২৪ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে, তাদের খাদ্যের যোগান দিতে হচ্ছে। রোহিঙ্গারা রয়েছে ১০ লাখ, তাদের খাদ্যও আমরা স্থানীয়ভাবে সরবরাহ করে থাকি।

আব্দুর রাজ্জাক বলেন, কাজেই সার্বিক বিচারে দেশে ওইভাবে খাদ্যের সংকট নেই। দেশে কিছুটা মূল্যস্ফীতি রয়েছে, এতে খাদ্যের দাম বেশি। বাজারে গিয়ে কেউ চাল কিনতে পারেননি, তা হয়নি।

তিনি বলেন, নতুন প্রযুক্তি ও ধানের জাত বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে পারবো। তেমন অসুবিধা হবে না।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীরা সরিষার অনেক সুন্দর জাত আবিস্কার করেছেন। সেগুলো আমরা মাঠপর্যায়ে নিতে চাচ্ছি। একটি অতিরিক্ত ফসল হিসেবে সরিষা উৎপাদন হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা