সুবর্ণজয়ন্তীর আয়োজন করে গর্বিত এফবিসিসিআই- জসিম উদ্দিন
জাতীয়

সুবর্ণজয়ন্তীর আয়োজন করে গর্বিত এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি একসাথে উদযাপনের উপলক্ষ্য বিরল। এমন সুযোগ ভবিষ্যতে আর আসবে না। তাই বিজয়ের মাসের প্রথম দিন থেকে ১৬ দিনব্যাপী লাল সবুজের মহোৎসবের আয়োজন করতে পেরে এফবিসিসিআই গর্বিত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর ৯ম দিনের অনুষ্ঠানে দেয়া সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছিলো রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর আয়োজন। এফবিসিসিআই সভাপতি বলেন, এই দুটি বিভাগেরই সমৃদ্ধ এতিহ্য রয়েছে। জাতীয় অর্থনীতিতেও এই দুই বিভাগের অবদান অনেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ১৯৭১ এ আমি ছিলাম বিএ পরীক্ষার্থী। কিন্তু বঙ্গবন্ধুর ডাকে সবকিছু পেছনে ফেলে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ি। যুদ্ধে পরাজিত হয়েও পাকিস্তানি শক্তির এ দেশীয় দোসররা ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, এ দেশের ইতিহাসকে বদলে চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার ঘোষকের নাম পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, উদ্ভাবনী পরিকল্পনায় উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। করোনা মহামারীর দু:সময়েও একটা লোকও খাদ্যের অভাবে মারা যায়নি।

নতুন প্রজন্মকে দেশ গঠনের আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যে যেখানে আছেন, সবার অবস্থানে থেকে সততা ও নিষ্ঠার সাথে দেশের অগ্রগতিতে অবদান রাখতে হবে।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব' এর ১০ম দিন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে খুলনা ও সিলেট বিভাগের অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ. কে আব্দুল মোমেন।

সান নিউজ/এনএএম/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা