জাতীয়

ভারতের বিধ্বস্ত কপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে এটা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনা তদন্তে তিন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বুধবার (৮ ডিসেম্বর) উড্ডয়নের কিছুক্ষণ পরই জেনারেল রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়।

এতে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হন। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিংয়ের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় নিচে নামছিল, আর মাত্র ১০ মিনিটের মাথায় এটির অবতরণের কথা ছিল। ভারতের প্রথম সেনা সর্বাধিনায়কের কপ্টার দুর্ঘটনায় পড়ার আগে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল, তা এই ‘ব্ল্যাকবক্স’ পরীক্ষা করে জানা যাবে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই ব্ল্যাকবক্সের সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। তবে দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার পরিধিতে তার খোঁজ পাওয়া যায়নি। পরে তল্লাশির পরিধি বাড়িয়ে ১ কিলোমিটার করা হয়। এর পরই বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সন্ধান মেলে ব্ল্যাকবক্সের।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা