স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জাতীয়

মুরাদের বিদেশ যাত্রায় বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপ ফাঁসের পর মন্ত্রীসভা থেকে সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ ড. মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন তথ্য তার জানা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুরাদের বিদেশ যাত্রার কোনও বাধা নেই।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিকে ড. মুরাদ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো তথ্য নেই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা