ছবি: সংগৃহীত
বাণিজ্য

চিনি আমদানি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : রমজান ও ঈদকে সামনে রেখে দেশের চাহিদা মেটাতে ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে পৃথক ২ টি প্রস্তাবের মাধ্যমে চিনি আমদানিতে ব্যয় হবে ১৩৭ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ১২৫ টাকা।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি-বিহার

বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাব ২ টির অনুমোদন দেওয়া হয়।

এ সভায় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষ ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

আরও পড়ুন : ত্রাণের আড়ালে অস্ত্র পাঠাল ইরান

এ সময় সাঈদ মাহবুব বলেন, আজ চিনি ক্রয় সংক্রান্ত ২ টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি, যার ক্রয়মূল্য হলো ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকা।

এতে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৯.৫০ টাকা। সুপারিশকৃত দরদাতা মালয়েশিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা নিয়ে থানায় জিডি

এছাড়া টিসিবির আর একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ টন ক্রয় মন্ত্রীসভা অনুমোদন দেয়। মালয়শিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি’র কাছ থেকে ৬৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮.৭৪ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা