জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ দু’জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে গুলিস্তান ও ভাটারা থানা এলাকায় ঘটনা দু’টি ঘটেছে।

এর মধ্যে গুলিস্তানে বাস স্টেশন থেকে আজিজুল (৪০) নামে ডিজাইনার ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। তার স্বজনেরা জানিয়েছেন, আজিজুলের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে। তিনি মাগুরার শ্রীপুরের ফকির উদ্দিন বিশ্বাসের ছেলে। তবে তিনি রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়ায় থাকেন।

আহতের শ্যালিকা মারুফা আক্তার জানিয়েছেন, ব্যবসায়িক কাজে আজিজুল টাকা নিয়ে বের হয়েছিলেন। গুলিস্তান থেকে বাসের যাত্রীদের মাধ্যমে সংবাদ পেয়ে উদ্ধার করে বিকাল সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেয়া হয়। তার টাকাসহ মোবাইল ফোন খোয়া গেছে।

অপরদিকে, একইদিন দুপুরে ভাটারা থানার একশ ফিট রাস্তার পাশ থেকে ইলিয়াস হোসেন (২৭) নামে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বরিশাল উজিরপুর উপজেলার মোস্তফা ব্যাপারীর ছেলে। তবে তিনি রাজধানীর উত্তরায় থাকেন।

ইলিয়াসের আত্মীয় শহিদ আলম জানান, সংবাদ পেয়ে ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। কিছু খোয়া গেছে কিনা জানা যায়নি। তবে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের পাকস্থলী পরিষ্কারের পরে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা