দীপাবলি
জাতীয়

আজ শুভ দীপাবলি

নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা আজ। এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব। ধর্মীয় বিশ্বাস মতে, শ্যামা দেবী হলো শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তের জীবনে অবারিত কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাপৃষ্ঠে আগমন ঘটে দেবী শ্যামার। আজ জননীরূপে বাঙালীর জীবনে আবির্ভাব ঘটবে মহাশক্তি ত্রিনয়নী মা শ্যামার।

তবে সম্প্রতি দুগাপূজায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবার দীপাবলিতে কোনো উৎসব হবে না। উদযাপনের পরিবর্তে প্রতিটি মণ্ডপের সামনে কালো কাপড়ে মুখ ঢেকে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

কালীপূজার দিনে সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় বাবা-মা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করবেন। এ দিনটিকেই বলা হয় দীপাবলি। যা প্রতিবেশী দেশ ভারতে ‘দিওয়ালি’ নামেও পরিচিত। অমাবস্যার সব অমানিশা দূর করতে দীপাবলির এ রাতে প্রদীপ জ্বালানো হয়। পৃথিবীকে প্রতিনিয়ত অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রতীকী আলোকবর্তিকাও এ দীপাবলি উৎসব।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দেশের প্রতিটি মণ্ডপের সামনে কালো কাপড়ে মুখ ঢেকে ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

তিনি জানান, রাজধানীর যেসব মন্দিরে দুর্গাপূজা হয়েছে তার অধিকাংশগুলোতে কালীপূজা হবে। এছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে পূজা করবেন। তাই কতগুলো পূজা হচ্ছে রাজধানী কিংবা দেশজুড়ে তা নির্দিষ্ট করে বলা কঠিন। মণ্ডপগুলোতে নিরাপত্তার কারণে যতটুকু আলো দরকার তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বর্ণিল আলোকসজ্জা থাকছে না।

শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় মণ্ডপে বেশ ঘটা করে শ্যামাপূজা হয়। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কালীপূজার আয়োজন রয়েছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা হবে। প্রতিটি মণ্ডপে পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা