অজ্ঞান পার্টির
জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

নিজস্ব প্রতিকেদক: রাজধানীতে টিকা নিয়ে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক প্রবাসী। তার নাম একরাম হোসেন (২১)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল মোতালেবের ছেলে।

বুধবার (৩ নভেম্বর) সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সর্দার। তিনি জানান, একরাম বিদেশগামী যাত্রী। মঙ্গলবার তিনি ২য় ডোজ টিকা নিতে ঢাকায় এসেছিলেন। আজ (বুধবার) টিকা নিয়ে যাওয়ার পথে খাজা বাবা পরিবহনে কিছু খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তিনি আরও বলেন, বাসটির হেলপার 999 এ সংবাদ দেন। পরে 999 থেকে জানতে পেরে পুলিশ মৎস্য ভবনের সিগনালে ওই বাস থেকে তাকে উদ্ধার করেন। পরে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা (স্টোমাক ওয়াশ) শেষে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

হারুন অর রশিদ সর্দার আরও বলেন, অসুস্থ একরাম জানিয়েছিল, তার কাছে ২ হাজার টাকা ছিল, তা আর পাওয়া যায়নি। তবে পাসপোর্টটি পাওয়া গেছে। এছাড়া একরামের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা