ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে তিনি থাকবেন বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

শনিবার (৩০ অক্টোবর) সূত্রগুলো জানায়, ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফর আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে। সফরটি হতে পারে তিন দিনের। রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে আসেননি। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রতিবেশী ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে স্মরণীয় করতে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন। দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এরইমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি। তবে ঢাকা সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা