ছবি: সংগৃহীত
জাতীয়

যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এবং বাংলাদেশ হাই কমিশনের অংশীদারিত্বে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানি দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ও প্রতিষ্ঠান অংশ নেবে।

পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ’ নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অফ ম্যানচেস্টার এম২ ৩জিএক্স-এ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, যুক্তরাজ্যে আরও বিনিয়োগের জন্য রোড শো’র আয়োজন করা হচ্ছে এবং এতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পুঁজিবাজারকে কেন্দ্রীভূত করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড শো উদ্বোধন করবেন এবং এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অংশ নেবেন। যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ রিটার্নের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান বলেন, প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশের আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশি সে দেশে বাস করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা