জাতীয়

রামপুরায় যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় পূর্বশত্রুতার জেরে আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম লিমন (৩০)।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটায় রামপুরা বউবাজার এলাকায় আদর্শ গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আহতের এক চাচাতো ভাই মোহাম্মদ হাসান।

হাসান বলেন, আলমগীর পেশায় রাজমিস্ত্রি। সন্ধ্যায় আলমগীর বউবাজার বরফ গলিতে ভাড়া বাসা থেকে বের হয়ে আদর্শ গলিতে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় পেছন থেকে ছিনতাইকারী লিমন (৩০) দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অপরদিকে আহত আলমগীরের স্থানীয় এক বড় ভাই মো. শিবলু জানান, লিমন ছিনতাইকারী। বেশ কিছুদিন আগে আলমগীর পুলিশে কিছু তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল, তারই জেরে এ ঘটনাটি ঘটিয়েছে লিমন।

তিনি আরও বলেন, আলমগীর পেশায় রাজমিস্ত্রি পাশাপাশি পুলিশকেও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত যুবক ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা