জাতীয়

কলিন পাওয়েলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক প্রতিবেদক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বুধবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী। কোভিড পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে ১৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি করোনার টিকাও নিয়েছিলেন।

কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন। উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিজয়ের পর যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা বাড়ে কলিন পাওয়েলের। নব্বইয়ের দশকের মাঝামাঝিতে কলিন পাওয়েলকেই প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দাবিদার মনে করা হতো। তবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরাক যুদ্ধের পক্ষে জাতিসংঘে ভুল গোয়েন্দা তথ্য তুলে ধরেছিলেন তিনি। সেটাই তাঁর জন্য কলঙ্কের হয়ে আছে। কলিন পাওয়েল নিজেও পরে একে তাঁর পেশাগত জীবনের ‘কলঙ্কচিহ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন কলিন পাওয়েল। এর দুই বছরের মাথায় ইরাকে ‘গণবিধ্বংসী অস্ত্রের’ কথা বলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমকালীন বৈদেশিক নীতি নির্ধারণে তাঁর অগ্রণী ভূমিকাসহ অনেক অবদানের জন্য কলিন পাওয়েল স্মরণীয় হয়ে থাকবেন। পাওয়েল তাঁর কাজ এবং কূটনৈতিক দক্ষতার জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাকের কাছে 'ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার' থাকার ভুল তথ্যের বিষয়টি স্বীকার করে নেয়ার মতো নৈতিক সাহসও তিনি দেখিয়েছেন।

শোকবার্তায় ড. মোমেন পাওয়েলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা