তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
জাতীয়

মুরাদ-পলকে আবারও মুগ্ধ নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক: নেট দুনিয়ায় হুট করেই ভাইরাল হলো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কুষ্টিয়া-৪ এর সাবেক সংসদ সদস্য সুলতানা তরুনের একটি মিউজিক ভিডিও।

দশ বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই- এর ঈদ আয়োজনে একটি গানে সুর মিলিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক ও ড. মুরাদ হাসান।

ভিডিওটি আবারও ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনরা মেতেছেন গানে গানে। সাংসদ দুই বন্ধুর এই গান আগেও বেশ প্রশংসা কুড়িয়েছিলো।

ভিডিওতে এ দুই প্রতিমন্ত্রী শুধু অভিনয়ই করেননি। নিজ কণ্ঠেই গেয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কালজয়ী 'বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো' গানটি।

ভিডিওতে দেখা গেছে, লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে গ্রামীণ যুবক বেশে জুনায়েদ পলক তার প্রিয় শহুরে বন্ধু ডা. মুরাদের অপেক্ষা করছেন। বন্ধুকে পেয়ে যারপরনাই খুশি পলক। গান গাইছেন তিনি। তালে তালে নাচছেন ডা. মুরাদ। দুই বন্ধু হাতে হাত ধরে গ্রামীণ মেঠো পথ ধরে দৌড়ে চলে গেলেন বাড়িতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন বড় বোন সুলতানা তরুন।

পলক ও ডা. মুরাদের কণ্ঠে কালজয়ী গানের এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে অনেককে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর রাষ্ট্রধর্ম নিয়ে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিলে পুরনো কিছু ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে।

এসব ভিডিওক্লিপের মধ্যে যে ভিডিও সবচেয়ে বেশি সাড়া ফেলে, সেটি একটি বাংলা গানের।

ভিডিওটি দেখুন -

অসাধারণ.......

Posted by MahModul HaSan BaBu on Tuesday, October 19, 2021

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা