জাতীয়

জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের শুভেচ্ছা

সাননিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ লাভ করায় তোশিমিতসু মোতেগিকে অভিনন্দন জানিয়েছেন।

জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ-জাপান অংশীদারিত্বকে ‘ব্যাপক ভিত্তিক স্তর’ থেকে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুসংহত করতে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, উচ্চ প্রযুক্তির পণ্য, ইলেকট্রনিক্স, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজ সম্পদ আহরণ, বায়ো-টেক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় কাজ করার ওপর জোর দেন।

তিনি মহামারী চলাকালীন জাপান কর্তৃক বাংলাদেশকে ৩০ লাখ ভ্যাকসিন এবং অন্যান্য সহায়তা প্রদানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগির ব্যক্তিগত হস্তক্ষেপের আন্তরিক প্রশংসা পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছে।

জাপানকে বাংলাদেশের সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে ড. মোমেন গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস থেকে জাপান সরকার ও জনগণের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা