জাতীয়

পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শুধু স্বপ্ন নয় বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে হবে। কেননা ইতিহাস কিংবা অতীতের সঙ্গে লড়াই করা সম্ভব না তবে চাইলে নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করা যায়। আর এ বিষয়টি তরুণদের হাতেই আছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাজধানী আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার-এর বিসিসি অডিটরিয়ামে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া, অ্যাডভেঞ্চার, ঝুঁকিগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে নিযুক্ত করতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড যৌথভাবে এ আয়োজন করছে। এতে সহযোগী হিসেবে রয়েছে এফবিসিসিআই, বেসিস, আইবিএ, এসিআই লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউথ পলিসি ফোরাম ও একাত্তর টিভি। হংকং থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াড এবারই প্রথম হংকংয়ের বাইরে বাংলাদেশে আয়োজিত হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত।

তিনি বলেন, বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২টি দল এ আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা বলেন, এ বছর করোনা পরিস্থিতির জন্য এমন একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা অনেক কঠিন ছিলো। বাংলাদেশ এত সুন্দরভাবে কাজটা সফলতার সঙ্গে করতে পেরেছে, যা সত্যিই প্রশংসনীয়।

বৈশ্বিক এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এ বৈশ্বিক প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশগ্রহণ করছে: চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। দেশগুলো থেকে মোট ৫০টিরও বেশি দল এতে অংশগ্রহণ করছে। ইভেন্টটিতে যোগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে।

তিন দিনব্যাপী এ অলিম্পিয়াড চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ বছর অন্যান্য আয়োজনের পাশাপাশি মোট চারটি সেমিনারের আয়োজন থাকছে। সেমিনারগুলো হবে সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি এবং ফিনটেক বিষয়ে।

এবারের আয়োজনে ফিনটেক ইনফ্লুয়েন্সার কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক চার্লস ডি’হাউসি ‘সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারটি ৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। ‘ই-গভর্নেন্স’ বিষয়ক সেমিনারটি ৯ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ‘আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি’ বিষয়ক সেমিনারটি হবে ৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায়। কানাডা সরকারের ট্রেজারি বোর্ড সচিবালয়ের আইডেন্টিটি ম্যানেজমেন্টের সিনিয়র পলিসি অ্যানালিস্ট টিম বৌমা সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ‘ফিনটেক’ বিষয়ক সেমিনারটি ১০ অক্টোবর (রোববার) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই দিন সন্ধ্যা ৬টায় আয়োজিত হবে।

অনুষ্ঠানসহ সেমিনারগুলো আইবিসিওএলেএর ওয়েবাইসাইটে বিশ্বব্যাপী সব অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা