জাতীয়

শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‌মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সরাসরি এখানে আসা হয়েছে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম কাজ করছে।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদলের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। নিজ অফিসে অস্ত্রধারীরা তাকে পাঁচ রাউন্ড গুলি করে। এ সময় তিন রাউন্ড গুলি তার বুকে লাগে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় করবেন

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা