জাতীয়

ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাবিল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় হাতিরঝিলের মধুবাগ উজ্জ্বিবন গলির মীরবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

নাবিল মাদারীপুর সদর উপজেলার পূর্ব রঘুরামপুর গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে। তারা ১৫/ডি/৩, মীরেরটেক (মীরবাগ) মগবাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

মৃতের বড় ভাই বড় শাকিল জানান, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের বাসায় কল দিয়ে জানায়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতাল হয়ে বিকাল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই আরো অভিযোগ করে বলেন, ছোট ভাই নাবিলকে রাসেল এবং জীবনসহ কয়েকজন বখাটে যুবক মিলে নেশা করিয়ে তিন তলা ছাদ থেকে ফেলে দিতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা