জাতীয়

সমাজের উন্নয়নে বাল্যবিয়ে বাধা 

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ সমাজের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাল্যবিবাহ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাল্যবিবাহ পরিবারের পাশাপাশি সমাজের জন্যও ক্ষতিকর। তাই বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২ অক্টোবর) শাহবাগে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ইভল্যুশন ৩৬০ আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন নারী-পুরুষ সমতা। এই সমতা নিশ্চিত করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জন করতে হলে নারীদেরকেও পুরুষদের মতো উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত হতে হবে। তাদেরকেও উন্নয়ন কার্যক্রমের সমান ভাবে অংশগ্রহণ করতে হবে। সেজন্যই নারীরা যাতে পুরুষদের মত সমান অধিকার পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা