জাতীয়

দুবাইগামী বিশেষ ফ্লাইট বাতিল

কূটনৈতিক প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ৬টি আরটিপিসিআর ল্যাবে শুরু হয়নি দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষা। ঠিক কবে বা কখন থেকে বিমানবন্দরে এই কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত করতে পারেননি বেসামরিক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এদিকে, দুবাইগামী আজকের বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে আসা প্রবাসী বাংলাদেশিরা।

অবশেষে কাজে ফিরতে পারছেন- এমন আশা নিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হতাশ হতে হয়েছেন দুবাইগামী প্রবাসী বাংলাদেশিদের।

কারণ, শুরু হয়নি বিমানবন্দরে স্থাপিত আরটিপিআর ল্যাবে তাদের করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম। অথচ প্রায় ১ মাসের কর্মযজ্ঞ শেষে আজ থেকে দুবাইগামীদের করোনা পরীক্ষা শুরু হবে- এমন খবর জেনেই তারা এসেছিলেন বিমানবন্দরে। এই ভোগান্তির শেষ চান দেশের অর্থনীতিকে মজবুত করতে বিদেশের মাটিতে ঘাম ঝড়ানো এ রেমিটেন্স যোদ্ধারা।

বিমানবন্দরে ল্যাব বসানোর কার্যক্রম শেষ হলেও দুবাই থেকে মেলেনি করোনা পরীক্ষা শুরুর সবুজ সংকেত। ঠিক কবে শেষ হবে দুবাইগামী প্রবাসীদের ভোগান্তি তা-ও নিশ্চিত করে জানাতে পারেননি বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, করোনা পরীক্ষা শেষ না করে দুবাই পাঠালে তাদের আবারও দেশে ফেরত আসতে হতে পারে। তাই অনুমোদনপত্র পেলেই পরীক্ষা শুরু হবে।

তবে কবে নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি প্রতিমন্ত্রী। এদিকে, ল্যাবে করোনা পরীক্ষা করাতে দুবাইগামী যাত্রীরা আজও বিমানবন্দরে এসে ভোগান্তির শিকার হন।

গত ৩০ আগস্ট বিমান উড়ার ৬ ঘণ্টা আগে বাংলাদেশ থেকে দুবাইগামী যাত্রীদের বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে সংযুক্ত আরব আমিরাত। সেই নির্দেশনা আমলে নিয়ে বিমানবন্দরে ৬টি আরটিপিসিআর ল্যাব স্থাপন করেছে সরকার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা