জাতীয়

পুলিশ নয়, সড়কে থাকবে নিজস্ব বাহিনী!

নিজস্ব প্রতিবেদক: পুলিশ নয় নিজস্ব জনবল দিয়ে সড়ক-মহাসড়কের নিরাপত্তা দিতে বলেছে সংসদীয় কমিটি। তা ছাড়া সকল সেতুর টোল আদায়ে একটি কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশও করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সাব-কমিটির পক্ষ থেকে এ সুপারিশ এসেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির মূল বৈঠকে সাব-কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে, আজকের বৈঠকে প্রতিবেদন নিয়ে কোনও আলোচনা হয়নি।

এর আগে ধলেশ্বরী সেতু, বঙ্গবন্ধু সেতুসহ অন্যান্য সেতুর টোল আদায় পদ্ধতি এবং দরপত্র ছাড়া সময় বৃদ্ধিসহ যাবতীয় কার্যক্রম তদন্তে একটি সাব কমিটি গঠন করা হয়েছিলো। ধলেশ্বরী সেতুর টোল আদায়ে অনিয়মের খবরের পরিপ্রেক্ষিতেই ওই সাব-কমিটি গঠন করা হয়েছিলো।

সাব-কমিটির প্রধান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এনামুল হক বলেন, রোববারের বৈঠকে তারা তাদের সাব-কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

মহাসড়কে নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে করি নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা হলে তা আরও বেশি কার্যকর ও ফলপ্রসূ হবে।
এতে আরও ৭টি সুপারিশ করা হয়। সুপারিশে সড়ক ও সেতু বিভাগের সব সেতুর টোল আদায়ে সাধারণ সফটওয়্যার ব্যবহার করতে বলা হয়েছে। এতে যেকোনও নাগরিক চাইলে প্রতিদিনকার টোল আদায়ের তথ্য অনলাইনে দেখতে পাবেন।

বৈঠকে ‘মহাসড়ক বিল, ২০২১’ বিলটি প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর এটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা