জাতীয়

রায় মানি না বলা যাবে না

নিজস্ব প্রতিবেদক: ‘বিচারপতির নিন্দা বা প্রশংসা করা কোনটাই উচিত নয়। রায় নিয়ে গঠনমূলক সমালোচনা করা যাবে। কিন্তু রায় মানি না এটা বলা যাবে না।’

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির নির্দেশনা চেয়ে আদালতে রিট করা হয়েছিল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রিট ক্রমানুসারে উঠলে একপর্যায়ে এসব কথা বলেন আদালত।

সাভারে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজটি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর। তিনি গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে বিচারপতি এম ইনায়েতুর রহিমের প্রশংসা করেছিলেন।

মঙ্গলবার রিটটি শুনানির জন্য বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওঠে। এ সময় আদালত বলেন, জাফরুল্লাহ চৌধুরী সাহেব আমাদের প্রশংসা করেছেন, এটা ইউটিউবে দেখেছি। এখন আমাদের বেঞ্চ থেকে একটি আদেশ হলে মানুষের মনে ভিন্ন ভিন্ন ধারণার জন্ম হতে পারে। তাই এই রিট অন্য বেঞ্চে শুনানি করাই ভালো।

এই বক্তব্যের পর রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। আইনজীবী ফখরুল ইসলাম রিটের পক্ষে শুনানিতে ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার রাষ্ট্রপক্ষে ছিলেন। এ সময় আদালতে জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিব উল্লাহ খন্দকার ১১০ শিক্ষার্থী ভর্তির অনুমতি চেয়ে রিট আবেদন করেছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা