জাতীয়

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে দেশটি। বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারবেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী, বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। কেস বাই কেস বেসিসে মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হবে। তবে মালয়েশিয়া প্রবেশে ভ্যালিড ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা ডোজ, কোভিড নেগেটিভ সনদ নিতে হবে। একই সঙ্গে সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত ৮ মে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা