জাতীয়

বাড়াবাড়ি বরদাস্ত করবো না

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দ্বন্দ্ব, কোন্দল নিরসন করে তৃণমূল চাঙা করা, আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, ইশতেহার প্রণয়ন, দ্বন্দ্বে আলোচিত তিন জেলা সম্মেলন আয়োজন, স্যোশাল মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়াও নির্বাচনে বিদ্রোহী বা অভিযোগ পেলেই যে কাউকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই-বাছাই করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে অন্য শাস্তি দেওয়ারও কথা বলেন। জেলা ও উপজেলা কমিটি করার ক্ষেত্রে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নেওয়ারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা যেন উপেক্ষিত না হয়। পাশাপাশি কমিটিতে ত্যাগী নেতাদের তুলে আনার নির্দেশ দেন শেখ হাসিনা।

প্রায় এক বছর পর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নেতাদের পাশপাশি এমপিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে দ্বন্দ্বের বিষয়টি উঠে আসে।

এসব তথ্য নিশ্চিত করেন বৈঠকে উপস্থিত অর্ধডজন নেতা। এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, বিদ্রোহীদের নিয়ে সভায় আলোচনা হয়েছে। যারা অতীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা দলের প্রার্থীদের বিপক্ষে কাজ করেছেন, তাদের দল থেকে একেবারে বহিষ্কার না করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেমন তাকে ভবিষ্যতে তাকে দলীয় মনোনয়ন না দেওয়া বা দলের গুরুত্বপূর্ণ পদে না রাখা ইত্যাদি।

বৈঠকে শেখ হাসিনা বলেন, নানা সমীকরণে এমপি মনোনয়ন দেওয়া হয়। তারা দলের মনোনয়নে এমপি হন। এমপি হয়েই দলকে ইচ্ছেমতো পরিচালনায় মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ। এতে তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দূরে ঠেলে দেওয়া হয়। আবার সব কর্তৃত্ব নিতে কেউ কেউ উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক বনে যান। সবকিছু এমপিদের নিতে হবে কেন? দলের উপর এমপিদের খবরদারি চলবে না। দল চলবে নিজস্ব গতিতে। কমিটি হবে নেতাদের সমন্বয়ে। এমপি দলকে সহযোগিতা করবেন। কোনো বাড়াবাড়ি বরদাস্ত করবো না। কে কোথায় কী করছে, আমার কাছে সব তথ্য আছে।

স্যোশাল মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দল যত শক্তিশালী হবে, দেশ যত এগিয়ে যাবে, ষড়যন্ত্র তত দানা বাঁধবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ষড়যন্ত্র আরও বাড়বে। এখনই দেশি-বিদেশি নানা সংস্থা মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাব দিতে হবে। প্রয়োজনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এসময় দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে বিষয়গুলো দেখভালের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক সূত্র আরো জানায়, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা সম্মেলন ছাড়া কমিটি ঘোষণার বিরোধিতা করেন। তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হয়। কিন্তু সম্প্রতি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সম্মেলন ছাড়াই প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ঘোষণা করছেন। এই কমিটি নিয়ে অর্থনৈতিক মুখরোচক নানা আলোচনাও শোনা যায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি সিরিয়াসভাবে দেখা উচিত।

বৈঠকে সাম্প্রতিক করোনায় ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি এভাবে মানুষের পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ দেন।

সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনা বলেন, আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সচরাচর চার মাস বা দুই মাস পর করতাম। কিন্তু করোনাভাইরাসের কারণে সেগুলো সময়মতো করতে পারিনি। এখন করোনা কিছুটা কমেছে। এছাড়া আমি গতবার জাতিসংঘের অধিবেশনে যেতে পারিনি। এবার যাচ্ছি। তাই মনে করলাম একটা সভা করি।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

শেখ হাসিনার বক্তব্যে ফের অস্বস্তি, টানাপোড়েনে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্...

সালমান শাহ হত্যা মামলা, খলনায়ক ডন গ্রেপ্তার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা