২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারায় দুই শিক্ষার্থী। আরও ১২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। এঘটনায় আন্দোলনে নামেন সারাদেশের শিক্ষার্থীরা। ফাইল ফটো।
জাতীয়

পালাতে গিয়ে ছাত্রকে পিষলো গাড়ি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরের ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষার্থী প্রান্ত হাসানের মৃত্যু হয়েছে। প্রান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়তো। এ ঘটনায় তার সহপাঠীরা সড়ক অবরোধ করে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, বেপরোয়া গতির একটি প্রাইভেটকার কালশী ফ্লাইওভারে ওঠার আগে এক পথচারীকে ধাক্কা দেয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে প্রাইভেটকারকে ধাওয়া দেন। গাড়িটি ফ্লাইওভার দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা প্রান্তকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি আটক করেছে। তবে চালক পালাতে সক্ষম হন।

জানা গেছে, প্রান্তর বাবা মোস্তফা কামাল। তারা রাজধানীর মানিকদি এলাকায় সপরিবারে থাকত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা