জাতীয়

দ্রব্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: চাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সংগঠনের সভাপতি ফয়জুল হাকিম বলেন, চাল তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবন আজ বিপর্যস্ত। করোনা অতিমারিতে কাজ হারিয়ে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে দিশেহারা এ জনগণের জীবন নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা বিতর্ক হয় না। কেননা এই জাতীয় সংসদের অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী। সরকার এই ব্যবসায়ীদের খেদমত করেই চলেছে। আর জাতীয় সংসদ পরিণত হয়েছে ব্যবসায়ীদের ক্লাবে।

তিনি বলেন, লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসক শ্রেণির সরকারের ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলে শ্রমিক কৃষক জনগণের সরকার কায়েম করতে হবে। সরকার উন্নয়ন বলতে মেট্রোরেল বোঝে, পদ্মাসেতু বোঝে কিন্তু কর্মহীন জনগণের কর্মসংস্থান বোঝে না। জনগণের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার বোঝে না। করোনা অতিমারিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংসের পথে। সরকারের করোনা মোকাবিলার ভুল নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকার ও জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা সংগঠক হেমন্ত দাশ প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা