জাতীয়

মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিদেশ ভ্রমণের প্রতিবাদে মানববন্ধনে এসময় মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে মানববন্ধন করা।

মানববন্ধনে শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন একটি প্রতীকী ডেঙ্গু মশার ভাস্কর নিয়ে আসেন। তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে সিটি করপোরেশনের কোনো কাজ দেখছি না।’

সাইফুল্লাহ নবীন আরও বলেন, ‘তারা ডেঙ্গু বা কীটনাশকের ব্যাপারে যদি সচেতন হতেন, তাহলে এতো শিশু আক্রান্ত হতো না। আমি শিশু সংগঠক ও শিশু সাহিত্যিক হিসেবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান নিয়ে এখানে দাঁড়িয়েছি।’

মানববন্ধনে পুরান ঢাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘সঠিক কর্মপরিকল্পনার অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিশেষ করে তাদের অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে ১ সেপ্টেম্বর মেয়র তাপস ২০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। ঢাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা মেয়রের পদত্যাগ দাবি করছি।’

পুরান ঢাকার বংশালের বাসিন্দা নাসরিন সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি আমাদের প্রতি দৃষ্টি দিন। পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আপনার মেয়র (তাপস) কাজ করছে না।

তিনি বলেন, ‘উত্তর সিটির মেয়র (আতিকুল ইসলাম) যেভাবে কাজ করছেন, দক্ষিণের মেয়র সেভাবে কাজ করছেন না। আমরা তাকে নগরবাসীর প্রতি দৃষ্টি দেয়ার জোর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, এর আগে গত ২৯ আগস্ট নগর ভবনের সামনে মেয়র তাপসকে ‘এডিসের লার্ভা উপহার কর্মসূচি’ করেন পুরান ঢাকার বাসিন্দারা। ওইদিনও ‘বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা’ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। ‘এগুলো সাবেক মেয়র সাঈদ খোকনের নাটক’ মন্তব্য করে ওই কর্মসূচি চলাকালে ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ও তার সহযোগীরা কর্মসূচিতে বাধা দিয়েছিলেন।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা