জাতীয়

আবার পেছালো ঢাকা-দিল্লি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: রোববার (২২ আগস্ট) থেকে বাংলাদেশ ও কলকাতার মধ্যে যে ফ্লাইটগুলো চালু হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। এখনও দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি সম্পন্ন হয়নি। ফলে এখনই ফ্লাইট চালু হচ্ছে না।

এদিকে এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা খাত এবং প্রাইভেট হাসপাতালগুলো হতাশ হয়েছে। এসব হাসপাতালের রোগীদের একটা বড় বাংলাদেশ থেকে আগত; মহামারি ও লকডাউন নিষেধাজ্ঞার সময়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ৮-১০% হ্রাস পেয়েছে বলে জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা যায়, চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাস মহামারির কারণে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, আমরা রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিলাম। প্রাথমিকভাবে সপ্তাহে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাইনি। চুক্তি স্বাক্ষরিত হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।

ভারতীয় এয়ারলাইনস স্পাইসজেট এবং ইন্ডিগোরও যেসব ফ্লাইট পুনরায় চালু হওয়ার কথা ছিল তা এখন বাতিল করা হবে। স্পাইসজেটের ২৬ আগস্ট থেকে এবং ইন্ডিগোর তার পরদিন থেকেই ফ্লাইট শুরু করার কথা ছিল।

কলকাতার পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন, প্রথম দিককার ফ্লাইটগুলোতে আসবেন এমন অন্তত ২০ জন রোগীর এপয়েন্টমেন্ট নির্দিষ্ট করা ছিল। আমরা ভেবেছিলাম শীঘ্রই আবার আগের মত রোগীরা আসতে শুরু করবেন। ফ্লাইট চালুর তারিখ পেছানোয় এসব রোগী এবং আমাদের-উভয় পক্ষের ক্ষতিসাধন হলো; তারা হয়তো এখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে চিকিৎসা সেবা খুঁজবেন।

মহামারির আগে এই হাসপাতালের ১৫ শতাংশ রোগীই ছিল বাংলাদেশের; হাসপাতালের বার্ষিক প্রবৃদ্ধির ৮-১০% এ তাদের ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ ব...

আগামী কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্...

কুমিল্লায় প্রথম ইভা, পেয়েছেন ১২৫০ মধ্যে ১২১৭ নম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল করে কু...

ক্রেডিট বা ডেবিট কার্ডে ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি কী বোঝায়?

ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে বিভিন্ন ধরনের চিহ্ন চোখে পড়ে। এর মধ্যে ওয়াই-...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা