জাতীয়

মুক্তিযোদ্ধা মুক্তাদির আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মুক্তাদির আলী মারা গেছেন। মরহুমের সহকর্মী ও বন্ধু অবসর প্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই চক্রবর্তী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২০ আগস্ট) বিকেলে বানানীর বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে মুক্তাদিরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তাদির সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তাদির আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সেকেন্ড ওয়ার কোর্স বা দ্বিতীয় এসএস-এর কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি দশম বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন।

চক্রবর্তী বলেন, বিদেশ থেকে তার প্রবাসী সন্তানদের ফিরে আসার পরে দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে তাকে সামরিক কবরস্থানে সমাধিস্থ করা হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তাদির আলী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) এবং টিটাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা