জাতীয়

কাউন্সিলর মান্নাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের (বিসিসি) ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।

মান্নার পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে গেছে।

কাউন্সিলর মান্নার বড়‌বোন কা‌নিজ ফা‌তেমা জানান, শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মস‌জিদ এলাকায় বো‌ন ফাতেমার বাসা থে‌কে তাকে নিয়ে যাওয়া হয়।

‌তি‌নি বলেন, সাদা পোশাকধারী কিছু লোক বাসায় এসে মান্না‌কে তুলে নি‌য়ে যায়। তারা নিজেদের প্রশাস‌নের লোক ব‌লে দাবি করেছেন।

তিনি জানান, মান্নাকে কোথায় নেওয়া হ‌চ্ছে জিজ্ঞেস করলে, তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গ করতে ব‌লেছেন।

কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম ব‌লেন, আমি এখন পর্যন্ত কোন তথ্য পাইনি। মান্নাকে গ্রেপ্তার বা আটকের কোন তথ্য আমার কাছে নেই। আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

জানা গেছে, প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছে‌লে কাউন্সিলর মান্না। ব‌রিশা‌লে সংঘ‌র্ষের ঘটনায় দায়ের মামলার দুই নম্বর আসামি তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা