ফাইল ফটো
জাতীয়

পরীমনিরা কারো নাম বললেই ভয় নেই

নিজস্ব প্রতিবেদক: রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসা জিজ্ঞাসাবাদে কারো নাম বললেই ওই ব্যক্তির ভয় নেই বলে অভয় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কাউকে হয়রানি করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার (৯ আগস্ট) রাতে সংবাদমাধ্যমের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন।

সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন ‘রিমান্ডে থাকা পরীমনি বা পিয়াসা কারো নাম বলেছেন কি না’। জবাবে মন্ত্রী বলেন, ‘কারো নাম বললেই তো আর হবে না। যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে না? আপনারা (সাংবাদিক) ভালো করে প্রচার করুন যে, কাউকে হয়রানি করা হবে না।’

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর নিজ বাসা থেকে আটক হন পরীমনি। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরদিন তার বিরুদ্ধে র‍্যাব-১ বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে মামলা করে। পরীমনিকে চারদিনের রিমান্ডে দেন আদালত।

গত ১ আগস্ট রাত ১০টার দিকে বারিধারার নিজ বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করা হয়। তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সীসা জব্দ করা হয়। পরে তাকে নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মৌয়ের অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে মৌকেও আটক করা হয়। দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা