জাতীয়

অর্ধেক নয় সব পরিবহন চালাতে চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক: অর্ধেক নয় সব গাড়ি দিয়ে যাত্রী সেবা দিতে চায় পরিবহন মালিকরা। এজন্য সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের বিধিনিষেধ শিথিল করে বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন চলাচল শুরু করবে বলে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাড়ির আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী অর্থাৎ যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করবে। এজন্য আমরা সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকাসহ দেশের সব পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে এ বিষয়টি নির্ণয় করা কঠিন। এছাড়া এই নিয়মে গাড়ি চলাচল করলে শ্রমিকেরাও বেকার থাকবে। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। এই নিয়মে গাড়ি চালু হলে যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কী হবে।

এছাড়া অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে। আবার যাত্রীর চাপও বাড়বে। এতে করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এজন্য মোট পরিবহন সংখ্যার অর্ধেকের সিদ্ধান্ত বাতিল করে সব পরিবহন চলাচলের সিদ্ধান্তের জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

রোহিঙ্গা প্রত্যাবাসন কি আরও জটিল হচ্ছে?

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘...

সাইফ- কিয়ারার নতুন সিনেমা

বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা