জাতীয়

চীন থেকে এলো ৩০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: চীন থেকে সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় এসে পৌঁঁছেছ। বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এই ৩০ লাখ টিকা ঢাকায় আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১টায় আরও ১০ লাখ টিকা নিয়ে পৌঁছে। আর তৃতীয় ফ্লাইটটি আরও ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টার পর ঢাকায় পৌঁছে।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা