জাতীয়

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

সাননিউজ ডেস্ক: ফেডারেল ডেমোক্রাটিক রিপাবলিক নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বলেন, আপনার পঞ্চমবারের মতো উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ জুলাই ২০২১ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।

ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

তিনি গভীর আস্থা ব্যক্ত করে বলেন, শের বাহাদুর দেউবার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা সম্ভাব্য খাতে সুযোগগুলো অনুসন্ধানের মাধ্যমে আরও গভীর করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারষ্পরিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

নেপালী কংগ্রেস নেতৃত্ব যখন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় দেশটির প্রতি প্রতি সমর্থন ব্যক্ত করেছিল সেই সময় থেকে দুই দেশের সম্পর্কের সূত্রপাত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এটি আগামীতে আরো সম্প্রসারিত এবং গভীর হবে। তিনি সুবিধাজনক সময়ে শের বাহাদুর দেউবাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে নেপালের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা