জাতীয়

প্রধানমন্ত্রীর চিঠি গোপন করায় সাংবাদিকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে পরিবার নিয়ে সাংবাদিকদের ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ঈদ অনুদান সংক্রান্ত চিঠিটি দু’মাসেরও বেশি সময় সদস্যদের মাঝে গোপন রাখায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ।

শুক্রবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় বলা হয়, চলতি বছরের ৪ মে করোনা আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা এবং পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএফইউজে’র সভাপতিকে চিঠি দিয়ে জানানো হয়। উদ্বেগের বিষয় হচ্ছে, দীর্ঘদিন পার হয়ে গেলেও তা ডিইউজেসহ বিএফইউজের আওতাধীন কোনও ইউনিয়নকে অবহিত বা এ সংক্রান্ত অনুদান বিতরণের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সাম্প্রতিককালে ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে সাংবাদিক অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি মহতী উদ্যোগ নিয়ে নানামহল থেকে বিভ্রান্তি ও ধুম্রজাল সৃষ্টি করা হয়। প্রায় দু’মাস আগে টাকা বরাদ্দ হওয়ার পরেও এখন পর্যন্ত ডিইউজে’র সদস্যরা ঈদ অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। তাই ঈদুল আজহার আগেই ডিইউজের সদস্যদের মাঝে ঈদ অনুদান বিতরণের জন্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও বিএফইউজের প্রতি সভা থেকে জোরালো দাবি জানানো হয়।

ডিইউজের এই সভায় ১০ কোটি টাকা সাংবাদিকদের করোনা দুর্যোগের সময় অনুদান দেওয়ায় গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও সভায় জাননো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়ার পর বিএফইউজে’র নির্বাহী পরিষদের দু’দফা অনলাইন সভা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একাধিক সভা অনুষ্ঠিত হলেও বিষয়টি অজ্ঞাত কারণে গোপন রাখায় ডিইউজেসহ অন্য ইউনিয়নের সদস্যরা বঞ্চিত হয়েছেন।

সভার অপর এক প্রস্তাবে বিএফইউজের কল্যাণ তহবিলে গচ্ছিত অর্থ এই আপদকালীন সময়ে সদস্যদের জন্যে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে আসন্ন ঈদের আগে সাংবাদিকদের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি দাবি জানোনো হয়।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এ সভায় অংশ নেন, সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, সলিমুল্লাহ সেলিম, অজিত কুমার মহলদার, আবু জাফর সূর্য, নাগরিক টিভির ইউনিট প্রধান শাহনাজ শারমিন প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা