জাতীয়

করোনার টিকা সংখ্যা কোটি ছাড়ালো

সাননিউজ ডেস্ক: এক কোটি ছাড়িয়েছে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারী দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৫২ হাজার ১৬৫জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত তথ্যসূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার (১৫ জুলাই) কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টাকা নিয়েছেন ৬৬৫ জন। আর ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। এনিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৮১ জন।

এছাড়া মর্ডানার টিকা নিয়েছেন ৪৬ হাজার ১৬৬ জন। এ পর্যন্ত টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৫৭১ জন।

একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩১৯ জন। এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ছয় লাখ ৫২ হাজার ৫৪৯ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই হাজার ২৫৯ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা