জাতীয়

নিরন্ন মানুষের পাশে এনএফএস

নিজস্ব প্রতিবেদক: লকডাউনের কারণে কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর সায়দাবাদে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে অসহায় পথবাসী মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি রাহাত হুসাইন। তিনি বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের এখন খাদ্যের প্রয়োজন। এই মুহূর্তে ধনী ও বিত্তবানদের উচিত গরীব মানুষের পাশে দাঁড়ানো।

এ সময় সংগঠনের সকল ইউনিটের বন্ধু ও সংগঠকদের অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি আকবর হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মল্লিকা, সাংগঠনিক সম্পাদক আজিজ আকন্দ, দফতর সম্পাদক মাসুদ রানা, মতিঝিল থানার সভাপতি মো.আরমান হোসেন, অর্থ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা